বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : সমাজসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটার ও শিলচর লায়ন্স আই হসপিটালের যৌথ উদ্যোগে, বরাক ভ্যালি সিমেন্টস লিমিটেডের ব্র্যান্ড ভেলি স্ট্রং সিমেন্ট এবং নবীনচন্দ্র কলেজের প্রাক্তনী সমিতির সহযোগিতায় সোমবার কাছাড়ের বদরপুর নবীনচন্দ্র কলেজে এক বিনামূল্যের ক্যাটারাক্ট (চক্ষু ছানি) শনাক্তকরণ ও মাইক্রোসার্জারি আইওএল শিবির সফলভাবে অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই স্বাস্থ্য শিবিরে এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। মোট ১৫৪ জন রোগীর চোখ পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৩ জন রোগীর চোখে ছানি শনাক্ত হয় এবং তাঁদেরকে বিনামূল্যে আইওএল (Intraocular Lens) সার্জারির জন্য শিলচর লায়ন্স আই হসপিটালে প্রেরণ করা হয়। এছাড়াও ২৫ জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের সভাপতি তথা বিভিসিএলের সিইও লায়ন মুকেশ আগরওয়াল জানান, ২০২৫-২৬ লায়নস্টিক বছরে এটা ক্লাবের ১১ তম শিবির। আগামীতেও মানব সেবার এই ধারা বজায় থাকবে বলে মন্তব্য করেন তিনি।

এই শিবিরে নবীন চন্দ্র কলেজের প্রাক্তনী সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর জয়নাল আবেদিন তাপাদার, ভাইস প্রিন্সিপাল দেবজ্যোতি দাস গুপ্ত, প্রাক্তনী সমিতির সভাপতি ড. মোর্তুজা হোসেন, ইতিহাস বিভাগের প্রধান মনজুরুল হক এবং ড. মৌমিতা নাথ। তাঁদের সক্রিয় উপস্থিতি ও সহযোগিতা শিবিরকে আরও সফল করে তোলে। অন্যদিকে, শিলচর লায়ন্স আই হসপিটাল-এর পক্ষ থেকে রোগীদের চক্ষু পরীক্ষা করেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সত্যশ্রী দেব রায়। তাঁকে সহায়তা করেন স্টাফ নার্স সবিতা দেব, অপরাজিতা বরা এবং স্টাফ অ্যাসিস্ট্যান্ট সামস উদ্দিন। লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটার-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি তথা বিভিসিএলের সিইও লায়ন মুকেশ আগরওয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন প্রদীপ্ত দে, লায়ন সুজিত কর, লায়ন আশিস তুষ্ণিয়াল, লায়ন গুরু নন্দন ঘোষ, লায়ন লুৎফুর রহমান, লায়ন এনাম উদ্দিন, ধীরজ দফতরি, লায়ন অনুপম ঘোষ, লায়ন শমীন্দ্র পাল এবং লায়ন সমরজিৎ চক্রবর্তী। পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে অনুরাধা বসু এবং অ্যাডভোকেট লখী দত্তগুপ্ত সক্রিয়ভাবে সহযোগিতা করেন। তাঁদের আন্তরিক অংশগ্রহণে পুরো শিবিরটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।
স্থানীয় বাসিন্দারা এই ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন স্বাস্থ্যসেবামূলক শিবির আয়োজনের দাবি জানান। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কাছে উন্নত চিকিৎসা পৌঁছে দিতে এই ধরনের উদ্যোগ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা আবারও প্রমাণিত হলো এই শিবিরের মাধ্যমে। লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের পিআরও শমীন্দ্র পাল এক প্রেস বার্তায় এখবর জানিয়েছেন।



