শিলচরে পুলিশের জালে পাঁচ কুখ্যাত ডাকাত, বড়সড় চক্রের ইঙ্গিত

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : শিলচর পুলিশ অভিযান চালিয়ে পাঁচ কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হল শালচাপড়া এলাকার জাহিদুল আলি (২৫), ধলাই বাঁশখালের ইদর আলি লস্কর (২১), হোজাইর আব্দুল হোসেন (৩১), বাঁশকান্দি লম্বাবস্তির বুরহান উদ্দিন চৌধুরী (৪২) এবং শিলডুবি এলাকার আলি আসকর (২৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা কিছুদিন আগে সোনাই থানার বকরারপার সালেপুর এলাকায় ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত ছিল। পাশাপাশি শিলচর থানার বিভিন্ন এলাকায় নতুন করে ডাকাতির পরিকল্পনাও করছিল তারা। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। যদিও তদন্তের স্বার্থে পুলিশ বিস্তারিত কিছু জানাতে চায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন যুক্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *