
বরাক তরঙ্গ, ১৫ এপ্রিল : স্ত্রী ও ছেলেকে খুন করে আত্মহত্যার চেষ্টা করা বিজ্ঞান শিক্ষকের মৃত্যু ঘটল। জিবি হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন উদয়পুর বেলতলী জোড়া খুনের অভিযুক্ত শিক্ষক অজিত দাস। গত সোমবার ভোরে স্ত্রী ও ছেলেকে খুন করে নিজেই বিষপান করে ছিলেন তিনি।
ত্রিপুরার উদয়পুরের চন্দ্রপুর বেলতলী এলাকার শিক্ষক অজিত দাস তাঁর স্ত্রী রূপা দাস ও ছেলে দিগন্ত দাসকে খুন করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। স্থানীয়রা জানান, ভোরবেলায় হঠাৎ চিৎকার শুনে তারা ছুটে এলেও ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে গুরুতর অবস্থায় অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।



