নির্বাচনের প্রাক্কালে বড় ধাক্কা, কংগ্রেস ছাড়লেন সাংসদ প্রদ্যুৎ

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ মার্চ : নির্বাচনের প্রাক্কালে বড় ধাক্কা খেল অসম প্রদেশ কংগ্রেস। জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কংগ্রেস ত্যাগ করলেন সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। তিনি মঙ্গলবার দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকা অর্জুন খাড়গের কাছে ত্যাগপত্র প্রদান করেন।

দলত্যাগের খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

অন্যদিকে, বিশেষ সূত্রের খবর অনুযায়ী, বুধবার সকালে নতুন দিল্লিতে প্রদ্যুৎ বরদলৈয়ের বিজেপিতে যোগ দেওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

এ দিকে, মঙ্গলবার অনুষ্ঠিত বিজেপির কোর কমিটির বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই প্রদ্যুৎ বরদলৈকে বিজেপিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। এমনকি তিনি ইঙ্গিত দেন, বরদলৈ বিজেপিতে যোগ দিলে তাঁকে সম্মান জানিয়ে একটি আসন ছেড়ে দেওয়া হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *