ধলাইয়ের গুরুদয়ালপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত ৬

Spread the news

বরাক তরঙ্গ, ২ মে : ধলাইয়ের গুরুদয়ালপুর এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হলেন অন্তত ছয়জন যাত্রী। জানা গেছে, ধলাই বাজার থেকে যাত্রী নিয়ে একটি অটো গুরুদয়ালপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারালে অটোটি রাস্তার ধারে একটি গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ধলাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহতদের শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *