বরাক নদীপথে বড়সড় মাদকবিরোধী অভিযান, আটক ২ পাচারকারী

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ মে : কাছাড় জেলার লক্ষীপুর থানার অধীনে কাছাড় পুলিশ ও ৩৮ আসাম রাইফেলসের যৌথ অভিযানে দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। বরাক নদীপথে চালানো বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

অভিযান চলাকালীন উদ্ধার করা হয়েছে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন প্রায় ১.০৭২ কেজি। পাশাপাশি, দু’টি সাবানের কেসে লুকিয়ে রাখা ২১ গ্রাম হেরোইনও বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও উদ্ধার হয়েছে তিনটি মোবাইল ফোন এবং একটি ইঞ্জিনচালিত নৌকা।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এই সাফল্য অর্জিত হয়েছে। আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *