“গণতন্ত্র বাঁচাও, অরাজকতা দূর করো” স্লোগানে আইজলে বিজেপির পদযাত্রা

Spread the news

বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : “গণতন্ত্র বাঁচাও, অরাজকতা দূর করো”—এই স্লোগানকে সামনে রেখে মিজোরামে পদযাত্রা করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের উদ্যোগে আইজল শহরে এই পদযাত্রার আয়োজন করা হয়।

পদযাত্রায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির মিজোরাম প্রদেশ সভাপতি দাবি করেন, মিজোরামের মোট ভোটার এবং সারা দেশের ভোটারদের সম্মিলিত সংখ্যা প্রায় ১৩ কোটি। এই বিপুল সংখ্যক ভোটারের মধ্যে বিজেপিরও উল্লেখযোগ্য সংখ্যক সমর্থক রয়েছেন বলে তিনি জানান।
বিজেপির মিজোরাম প্রদেশ সভাপতি ড. কে. বেইচুয়া তাঁর বক্তব্যে আরও দাবি করেন, স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ার মাধ্যমে মিজোরামে প্রায় ৩.৮৯ শতাংশ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। তাঁদের মধ্যে অন্যত্র স্থানান্তরিত ব্যক্তি, মৃত ভোটার এবং একাধিক স্থানে ভোটার হিসেবে নাম থাকা ব্যক্তিরা রয়েছেন বলে তিনি জানান।

তিনি বলেন, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় কেবল কংগ্রেসের ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে, এমন ধারণা সঠিক নয়। তাঁর দাবি, দেশের প্রকৃত নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতেই আইন মেনে এসআইআর প্রক্রিয়া পরিচালনার পক্ষে বিজেপি।

বুধবার অনুষ্ঠিত এই পদযাত্রা শুরু হয় জারকাউট ট্রাফিক পয়েন্ট থেকে এবং শেষ হয় ভানাপা হলের সামনে। সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিজোরামের দায়িত্বপ্রাপ্ত নেতা ভগবত কারাডও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *