গুয়াহাটিতে রেকর্ড বৃষ্টি, একাধিক জেলায় ইয়েলো অ্যালার্ট

Spread the news

বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : রবিবার গুয়াহাটিতে ভারী বৃষ্টিপাতে নতুন রেকর্ড গড়েছে। গত ২৪ ঘণ্টায় শহরে মোট ১১৭.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ১৯৫১ সালের পর এপ্রিল মাসের এক দিনে সর্বোচ্চ বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ।
এই পরিস্থিতির মধ্যেই বরঝারে অবস্থিত আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র আরও একটি আগাম সতর্কতা জারি করেছে। মঙ্গলবারের জন্য দক্ষিণ শালমারা মানকাচর, ধুবড়ি, কোকরাঝাড়, চিরাং, বঙাইগাঁও, গোয়ালপাড়া, বরপেটা, বজালি, বাক্সা, তামুলপুর, উদালগুড়ি, দরং, কামরূপ, কামরূপ (গ্রাম্য), নলবাড়ি, মরিগাঁও, নগাঁও, শোণিতপুর, বিশ্বনাথ, লখিমপুর, ধেমাজি, তিনিচুকিয়া, মাজুলি, ডিব্রুগড়, চরাইদেউ, শিবসাগর, পশ্চিম কার্বি আংলং, ডিমা হাসাও এবং কাছাড় জেলায় ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করা হয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, দক্ষিণ শালমারা মানকাচর, ধুবুড়ি, কোকরাঝাড়, চিরাং, বঙাইগাঁও, গোয়ালপাড়া, বরপেটা, বজালি, বাক্সা, তামুলপুর, কামরূপ, কামরূপ (গ্রাম্য), নলবাড়ি, মরিগাঁও, নগাঁও, শোণিতপুর, বিশ্বনাথ, পশ্চিম কার্বি আংলং এবং ডিমা হাসাও জেলায় বজ্রবিদ্যুৎসহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, উদালগুড়ি, দরং, লখিমপুর, ধেমাজি, তিনিচুকিয়া, মাজুলি, ডিব্রুগড়, চরাইদেউ এবং শিবসাগর জেলায় বজ্রবিদ্যুৎসহ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এছাড়াও লখিমপুর, ধেমাজি, তিনিচুকিয়া, মাজুলি, ডিব্রুগড়, চরাইদেউ ও শিবসাগর জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি দক্ষিণ শালমারা মানকাচর, ধুবুড়ি, কোকরাঝাড়, চিরাং, বঙাইগাঁও, গোয়ালপাড়া, বরপেটা, বজালি, বাক্সা, তামুলপুর, উদালগুড়ি, দরং, কামরূপ, কামরূপ (গ্রাম্য), নলবাড়ি, মরিগাঁও, নগাঁও, পশ্চিম কার্বি আংলং, ডিমা হাসাও এবং কাছাড় জেলায় বজ্রপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *