রবিবার নবাগতদের সদস্যপদ প্রদান সহ নানা কর্মসূচি বরাকবঙ্গের

Spread the news

বরাক তরঙ্গ, ১ মে : আগামী ৩ মে রবিবার বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে দিনভর কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল ১১টায় প্রথম পর্বে নবাগত সদস্যদের উপস্থিতিতে সাংগঠনিক আলোচনা এবং পরে আনুষ্ঠানিক ভাবে তাঁদের সদস্যপদ প্রদান করা হবে। দ্বিতীয় পর্ব শুরু হবে বেলা দেড়টায়। এই পর্বে রয়েছে সুকুমার বাগচি স্মরণে বাংলা বানান কর্মশালা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন জেলা সমিতির প্রাক্তন সম্পাদক তথা আসাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. বিশ্বতোষ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রাহুল দাশ ও বঙ্গ সাহিত্যের জেলা সভাপতি সঞ্জীব দেব লস্কর।

বঙ্গ সাহিত্যের জেলা সম্পাদক উত্তমকুমার সাহা জানান, বঙ্গভবনে আয়োজিত প্রথম পর্বের অনুষ্ঠানে সংগঠনের নতুন -পুরনো সদস্যরা আমন্ত্রিত হলেও দ্বিতীয় পর্ব সংগঠনের বাইরের আগ্রহীদের জন্যও উন্মুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *