মরিয়নিতে অবৈধ অস্ত্রসহ তিন যুবক আটক

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ মে : যোরহাট জেলার মরিয়নিতে অবৈধ অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি ৭.৬৫ বোর পিস্তল উদ্ধার করা হয়। আটক যুবকদের পরিচয় রাজা গগৈ, দীপেন গগৈ এবং চন্দন গগৈ বলে জানা গেছে। তিনজনেরই বাড়ি মরিয়নির কাটনিপার এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া অস্ত্রটি কোথা থেকে আনা হয়েছে এবং এর সঙ্গে অন্য কোনো অপরাধচক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *