২ জুলাই : বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করল যুক্তরাষ্ট্র। বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিটের আরও এক ধাপ কাছে পৌঁছেছে স্বাগতিকদের অন্যতম দলটি। পুরো দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়ে খেলেও দারুণ লড়াই করে জয় তুলে নিয়েছে যক্তরাষ্ট্র। সান ফ্রান্সিসকো বে অ্যারেনায় বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের শেষ মুহূর্তে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ৪৫ মিনিটে ফলারিন বালগুনের উদ্দেশ্যে বাড়ানো বল প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের গায়ে লেগে আবার তার কাছেই ফিরে আসে। সুযোগটি কাজে লাগিয়ে গোলরক্ষককে পরাস্ত করে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে বড় ধাক্কা খায় যুক্তরাষ্ট্র। বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে পেছন থেকে ফাউল করায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (VAR) সহায়তায় রিপ্লে দেখে বালোগানকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় যুক্তরাষ্ট্রকে। তবে সংখ্যাগত সুবিধা কাজে লাগাতে পারেনি বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার দল। বরং ৮২ মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করেনমালিক টিলম্যান। তার নিখুঁত শট রক্ষণভাগের দেয়াল টপকে জালে জড়িয়ে গেলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র।
১০ মিনিটের যোগ করা সময়েও বসনিয়া যুক্তরাষ্ট্রের রক্ষণে কার্যকর কোনও চাপ তৈরি করতে পারেনি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে শেষ ষোলো নিশ্চিত করে মউরিসিও পোচেত্তিনোর শিষ্যরা।



