সাউকুচিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ই-রিকশা, আগুনে আতঙ্ক

Spread the news

বরাক তরঙ্গ, ২২ মে : সাউকুচি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেল একটি ই-রিকশা। দুর্ঘটনার সময় গাড়িটিতে স্কুলগামী কয়েকজন পড়ুয়া উপস্থিত ছিল বলে জানা গেছে। তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়িয়ে যায় তারা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ই-রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পড়ার পরই গাড়িটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

এই ঘটনায় কেউ গুরুতর আহত হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে পড়ুয়াদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *