মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৮ জুন : করিমগঞ্জ পুরসভা নির্বাচনকে সামনে রেখে জেলা কংগ্রেসের রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে। বৃহস্পতিবার করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয় ‘ইন্দিরা ভবন’-এ শহর ব্লক কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় দলীয় কর্মীদের নিয়ে নির্বাচনী কৌশল, জনসংযোগ বৃদ্ধি এবং শহরের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ। তিনি আসন্ন পুরসভা নির্বাচনে কংগ্রেসকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সংগঠনকে আরও সক্রিয় ও জনমুখী করার আহ্বান জানান। পাশাপাশি বুথভিত্তিক কর্মপরিকল্পনা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং নাগরিক সমস্যা কেন্দ্রিক আন্দোলনের ওপর জোর দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান শাহাদত আহমদ চৌধুরী, শুভঙ্কর দাস, জ্যোতিষ পুরকায়স্থ, ধ্রুবজ্যোতি দাসসহ একাধিক শীর্ষ নেতা। এছাড়াও শহর ব্লক কংগ্রেস সভাপতি অনুরাগ দত্ত, রানা শর্মা, আচার্য দুলন পাল, লক্ষ্মী দত্তগুপ্ত, সঞ্জয় আচার্য, অনুপ কুমার দেব, নারায়ণ চৌধুরী, অহিরঞ্জন দে, অভিজিৎ দেব, নিজাম চৌধুরী, ভরত রাউতসহ বহু নেতাকর্মী সভায় অংশ নেন। প্রায় দুই শতাধিক কর্মীর উপস্থিতিতে সভাটি কার্যত জনসমাবেশের রূপ নেয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে তাপস পুরকায়স্থ করিমগঞ্জ পুরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, জলাবদ্ধতা, বেহাল রাস্তাঘাট, অকার্যকর স্ট্রিট লাইট এবং নাগরিক পরিষেবার অভাবে সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। নালা-নর্দমা পরিষ্কারের জন্য বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এছাড়া রমণী মোহন ইনস্টিটিউট সংস্কার এবং নীলমনি রোডের ব্ল্যাকটপিং কাজ নিয়ে আর্থিক অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ তুলে পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন জেলা কংগ্রেস সভাপতি। তিনি পুরসভার সমস্ত উন্নয়নমূলক কাজ ও ব্যয়ের হিসাব প্রকাশের দাবি জানান।
উচ্ছেদ হওয়া বাজার ব্যবসায়ীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিও সভা থেকে উত্থাপন করা হয়। তাপস পুরকায়স্থ বলেন, সরকারি খাস জমিতে নতুন বাজার স্থাপনের সুযোগ দিলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপকৃত হবেন এবং স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হবে।
সভা শেষে দলীয় কর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, প্রতিটি ওয়ার্ডে গিয়ে মানুষের সমস্যার কথা শুনে তা জেলা কমিটির নজরে আনতে হবে। পাশাপাশি বিধায়ক জাকারিয়া আহমদ পান্নার তহবিল থেকে উন্নয়নমূলক কাজে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
আসন্ন পুরসভা নির্বাচনে সুশৃঙ্খল সংগঠন ও জনসংযোগের মাধ্যমে কংগ্রেস উল্লেখযোগ্য ফলাফল অর্জন করতে পারবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করেন



