২০ সেপ্টেম্বর : এশিয়ান গেমসে দুর্দান্ত সূচনা করল ভারতের মহিলা হকি দল। উজবেকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে সালিমা টেটেদের দল একপেশে লড়াইয়ে ১৯-০ ব্যবধানে বিশাল জয় ছিনিয়ে নিয়েছে। ভারতের এই ঐতিহাসিক জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ফরোয়ার্ড দীপিকা, যিনি একাই এক ম্যাচে ৮টি গোল করে নজির গড়েছেন।
উজবেকিস্তানের বিরুদ্ধে পুরো ম্যাচেই নিজেদের আধিপত্য বজায় রেখেছিল ভারতীয় মহিলা হকি দল। একের পর এক আক্রমণে প্রতিপক্ষ রক্ষণকে দিশাহারা করে তোলে দল। ম্যাচের শুরু থেকেই গোল করতে শুরু করেন দীপিকা, লালরেমসিয়ামিরা। প্রথম কোয়ার্টারেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। প্রথমার্ধের শেষে স্কোরবোর্ডে ভারতের পক্ষে ফল ছিল ৮-০। বিশেষ করে তৃতীয় কোয়ার্টারের ১৫ মিনিটেই এক ধাক্কায় ৭টি গোল তুলে নেয় ভারতীয় মেয়েরা।



