সৌদির কিং খালিদ বিমানবন্দরে হুতিদের হামলা; বিমান চলাচল স্থগিত, সতর্কতা জারি ভারতীয় দূতাবাসের

Spread the news

৯ অক্টোবর : হুতি বিদ্রোহীদের ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলায় বিপর্যস্ত সৌদি আরব। আন্তর্জাতিক সংবাদ সংস্থার খবর অনুযায়ী, রাজধানী রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানে ভয়াবহ ধোঁয়া দেখতে পাওয়া যায়, যার ফলে ওই বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। এই হামলার জেরে ভারত থেকে রিয়াধগামী একাধিক যাত্রীবাহী বিমান বাতিল করা হয়েছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর মতো বিমান সংস্থাগুলি আগামী ১০ অক্টোবর পর্যন্ত বিমান পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে

সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আভা আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে। এর পরেই বিমানবন্দর দুটিতে বিমান ওঠানামা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এই হামলায় আভা আন্তর্জাতিক বিমানবন্দরে মরক্কো এবং আলজেরিয়ার একজন করে নাগরিকের মৃত্যু হয়েছে এবং আরও ২৮ জন আহত হয়েছেন। অন্যদিকে, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সুদানের একজন নাগরিকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১৩ জন।

সৌদির ওপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। বিদেশমন্ত্রকের তরফে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, অসামরিক পরিকাঠামোকে নিশানা করা এবং সাধারণ মানুষের জীবন বিপন্ন করা অত্যন্ত অগ্রহণযোগ্য। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে ভারত। কঠিন এই পরিস্থিতিতে ভারত পুরোপুরি সৌদির পাশে রয়েছে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *