পুজোর ছুটিতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু কনিষ্ঠ ইঞ্জিনিয়ারের

বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর : পুজোর ছুটিতে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক পরিণতি! রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রেলারে সজোরে ধাক্কা গাড়ির, প্রাণ হারালেন তরুণ ইঞ্জিনিয়ার। উৎসবের আনন্দের মাঝেই নেমে এল শোকের ছায়া। মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ২৬ বছর বয়সি কনিষ্ঠ ইঞ্জিনিয়ার আকাশ লাহন। শিবসাগর জেলার ভটিয়াপাড়ায় এই দুর্ঘটনাকে কেন্দ্র করে শোকের আবহ তৈরি হয়েছে। জানা…

Read More

শিবসাগরে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : শিবসাগরে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম মুন্না দাস ওরফে পঙ্কজ। তেজপুর থানায় নিবন্ধিত একটি মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে যুবকটিকে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে একটি পিস্তল এবং চার রাউন্ড তাজা গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত যুবকের নিষিদ্ধ সংগঠনের সাথে যোগসূত্র থাকার সন্দেহ…

Read More

দলবদ্ধ হামলায় আহত যুবকের মৃত্যু, গ্রেপ্তার এক

বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : শিবসাগরে দলবদ্ধ হামলায় গুরুতর আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম দেবজিৎ বরা। ঘটনায় পার্থজ্যোতি নৌকাশ্যপ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, গত ২৮ জুলাই শিবসাগরের বাড়ৈটিং গ্রামে নিজের বাড়ির কাছেই দেবজিৎ বরার ওপর ছয় জনের একটি যুবকের দল হামলা চালায়। হামলায় তাঁর মাথায় গুরুতর আঘাত…

Read More

বন্যাকবলিত শিবসাগরে ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ

বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : বন্যাকবলিত শিবসাগর জেলার শলগুরি গাঁও পঞ্চায়েত এলাকার শলগুরি হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করল ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, আসাম চাপ্টার। মঙ্গলবার আয়োজিত এই কর্মসূচিতে দুই শতাধিক ছাত্রছাত্রীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য অধ্যাপক অপূর্ব…

Read More

শিবসাগর ও চরাইদেউ জেলার বন্যাকবলিত এলাকায় চিকিৎসা শিবির  পিপলস রিলিফ কমিটির

বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের শিবসাগর ও চরাইদেউ জেলার বিভিন্ন এলাকায় পিপলস রিলিফ কমিটি (PRC) পশ্চিমবঙ্গ ও দক্ষিণ অসম কমিটির র উদ্যোগে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সহায়তা করেছেন অসম কৃষক সভা এবং ইলোরা বিজ্ঞান মঞ্চের সদস্যবৃন্দ। ২৫ এবং ২৬ আগস্ট দুই জিলার মোট পাঁচটি স্থানে শিবির আয়োজিত হয়। চিকিৎসা শিবির পরিচালনা…

Read More

শিবসাগরে ভয়াবহ বন্যার ক্ষত এখনও তাজা, ঘরহারা হাজারো পরিবার পুনর্বাসনের অপেক্ষায়

বরাক তরঙ্গ, ২৭ জুলাই : অসমের ঐতিহাসিক শহর শিবসাগরে বন্যার জল ধীরে ধীরে নেমে গেলেও হাজার হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্ভোগ যেন এখনই প্রকৃত অর্থে শুরু হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় অসংখ্য মানুষ ঘরবাড়ি, সহায়-সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে অন্যতম সন্তাক গ্রামের ২২ বছর বয়সী মোহিনী মল্লিক বলেন, “কিছুই বাঁচানোর…

Read More

শিবসাগরের বেতবাড়ির বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ২২ জুলাই : বন্যা পরিস্থিতিতে দ্রুত ও নিরাপদে উদ্ধার অভিযান সম্পন্ন করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)-এর দল দ্রুতগতিতে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। বুধবার মুখ্যমন্ত্রী সহকর্মীদের নিয়ে স্পিডবোটে করে শিবসাগর জেলার বেতবাড়ি এলাকার…

Read More