উধারবন্দে বিধ্বংসী আগুন, বসতবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে ছাই
বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : ভয়াবহ অগ্নিকাণ্ডে উধারবন্দের ছপ্পনহাল চা-বাগান এলাকায় একটও বসতবাড়ি ও মুদি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। রবিবার সাতসকালে সংঘটিত এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।জানা যায়, সকাল আনুমানিক পাঁচটার দিকে নজরুল খানের দোকান ও বসতবাড়িতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা সমগ্র বাড়ি ও দোকানে ছড়িয়ে…
