কাছাড়েও ‘দাবি দিবস’ পালন এআইডিওয়াইও’র

বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : বেকার যুবকদের কর্মসংস্থান সুনিশ্চিত করা এবং কর্মসংস্থান না হ‌ওয়া পর্যন্ত উপযুক্ত হারে বেকার ভাতা প্রদান ও কেন্দ্র ও রাজ্য সরকারের লক্ষ লক্ষ শূণ্য পদে নিয়োগ করস সহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী ‘দাবি দিবস’ পালন করল যুব সংগঠন এআইডিওয়াইও’র। বুধবার সংগঠনের সর্বভারতীয় কমিটির আহ্বানে ‘দাবি দিবস’ পালন করল কাছাড় জেলা কমিটিও। কাছাড়ের…

Read More

শিলচরে দশদিনব্যাপী অসম বুক ফেয়ারের সমাপ্তি অনুষ্ঠান

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : জুবিন গর্গ মেমোরিয়াল অডিটোরিয়ামে দশদিনব্যাপী শিলচরের অসম বুক ফেয়ারের সমাপ্ত হল। বুধবার সমাপ্তি অনুষ্ঠানে আসাম প্রকাশনী পরিষদের সম্পাদক ও সাহিত্যিক প্রমোদ কলিতা উপস্থিত ছিলেন। তিনি বইমেলায় অংশগ্রহণের আনন্দ প্রকাশ করে বইপ্রেমী এবং লেখকদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি বলে…

Read More

পিএম বিশ্বকর্মা যোজনার অধীন ভাস্কর্য শিল্পের উপর পাঁচ দিবসীয় প্রশিক্ষণ সম্পন্ন রাধামাধব কলেজে

বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা (পিএম বিশ্বকর্মা)-র অধীনে রাধামাধব কলেজ সেন্টারে পাঁচ দিবসীয় প্রশিক্ষণ সম্পন্ন হল। বুধবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ অরুন্ধতী দত্ত চৌধুরী পাঁচ দিনের প্রশিক্ষণ সফল ভাবে সম্পন্ন হওয়ায় খুশি ব্যক্ত করেন।  তিনি বলেন ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে মহৎ উদ্যোগ নিয়েছেন এবং তার কলেজের এরকম একটা প্রশিক্ষণ…

Read More

অসম শহিদ দিবসে অগপ কাছাড় জেলা কমিটির শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : অসমের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত অসম আন্দোলনের সাহসী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং তাঁদের অমর ত্যাগ স্মরণে শিলচরের ট্যাঙ্ক রোডে থাকা অগপর কাছাড় জেলা কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। বুধবার প্রথমে অগপ কাছাড় জেলা কমিটির সর্বস্তরের নেতা-কর্মীরা অস্থায়ী  শহিদ বেদিতে প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এদিন…

Read More

তারাপুর কল্যাণী এলাকায় হেরোইন উদ্ধার, গ্রেফতার ২

বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : অটো থেকে হেরোইন উদ্ধার করল পুলিশ। আটক করা হয় দু’জন পাচারকারীকেও। মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে ক্যল্যাণী এলাকায় (তারাপুর পিপি, শিলচর থানা) AS11EC2511নম্বরের একটি অটো আটক করা হয়। অটোতে তল্লাশি চালিয়ে ৬টি সাবান কেসে রাখা সন্দেহজনক হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন আনুমানিক ৭৩.৮ গ্রাম। এই ঘটনায় ২ জনকে আটক…

Read More

রাজ্যসভায় ‘ভাষা শহিদ স্টেশন ‘ নামকরণের দাবি উত্থাপনের জন্য সাংসদ কণাদের প্রশংসা বিডিএফের

বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : দীর্ঘদিন পর রাজ্যসভায় শিলচর রেল স্টেশনের ‘ভাষা শহিদ স্টেশন’ নামকরণের দাবিতে সরব হওয়ার জন্য সাংসদ কণাদ পুরকায়স্থকে সংগ্রামী অভিনন্দন জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এক প্রেস বার্তায় বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, বরাক উপত্যকার নির্বাচিত সাংসদরা এখানকার স্থানীয় সমস্যা নিয়ে সংসদে নীরব থাকেন বলে দীর্ঘদিন ধরে ক্ষোভ রয়েছে স্থানীয় নাগরিকদের।…

Read More

গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে মৃত্যু ঘটা কাছাড়ের দুই যুবকের শেষকৃত্য সম্পন্ন, শোক কংগ্রেসের

বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : গোয়ায় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু ঘটা শিলকুড়ি গ্রান্টের ধরমখাল এলাকার বাসিন্দা মনোজিত মাল এবং কাঠাল গ্রান্টের বাসিন্দা রাহুল তাঁতী দেহ পৌছাল বাড়িতে। মঙ্গলবার তাঁদের শেষকৃত্যে সম্পন্ন হয়। দু’জনেই অত্যন্ত দরিদ্র পরিবারের ছিলেন এবং গোয়ায়  নাইটক্লাবের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। শেষকৃত্যে কংগ্রেসের এক প্রতিনিধি দল হাজির হয়। অসম প্রদেশ কংগ্রেস কমিটির…

Read More

শিলচরে দু’টি প্রকল্পের উদ্বোধন করে প্রসংশার জোয়ারে ভাসলেন দীপায়ন

বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : শিলচরে দুটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সঙ্গে ছিলেন শিলচর পুরনিগমের কমিশনার সৃষ্টি সিং সহ স্থানীয় বিশিষ্টজনেরা। মঙ্গলবার প্রকল্প দু’টি উদ্বোধনের পর স্থানীয় জনগণের বাঁধভাঙা উচ্ছ্বাস এবং প্রশংসার জোয়ারে ভাসলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী।   এদিন প্রথমে পুরনিগম এলাকার ১৯ ওয়ার্ডের অধীনে ন্যাশনাল হাইওয়ের ওয়েস্টার্ন কমপ্লেক্সে নির্মিত রাস্তার উদ্বোধন করেন বিধায়ক…

Read More

ফের পিস্তল সহ যুবক আটক

বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : ফের পিস্তল  উদ্ধার। শিলচর শহরতলি শ্রীকোণা এলাকার কুয়ারপাড়া থেকে আটক করা হয় এক যুবককে। মঙ্গলবার বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে কাছাড় পুলিশের শিলচর টাউন শাখা একটি বিশেষ অভিযান চালিয়ে চিবিটাবিচিয়া ষষ্ঠ খণ্ডের বাসিন্দা আবদুল জলিল চৌধুরী (৩৫)-কে একটি সন্দেহজনক কারখানায় তৈরি .২২ এয়ার পিস্তল সহ আটক করা হয়। তার কাছ থেকে .২২…

Read More

গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে গণিত সমস্যা সমাধান ভিত্তিক কর্মশালার সূচনা

বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ শিলচরে ৯ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ‘Teachers’ Enrichment Workshop on Mathematical Problem Solving’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে। কর্মশালাটি মুম্বাইয়ের হোমি ভাবা সেন্টার ফর সায়েন্স এডুকেশন এবং ভারতের জাতীয় উচ্চতর গণিত বোর্ডের সহায়তায় অনুষ্ঠিত হচ্ছে। এ কর্মশালার উদ্দেশ্য হলো উত্তর–পূর্ব ভারতের স্কুল ও কলেজের গণিত শিক্ষকদের সমস্যা…

Read More