হাইলাকান্দিতে ডিজিটাল প্রতারণার শিকার যুবক, খোয়া গেল ৮৫ হাজার
বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : হাইলাকান্দি জেলার কৃষ্ণপুর এলাকার এক যুবক ডিজিটাল প্রতারকের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছেন। অপরিচিত ব্যক্তির ফোন কলের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮৫ হাজার টাকা খোয়া যায় তাঁর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রতারণার শিকার যুবকের নাম রুবুল আলম বড়ভূইয়া। জানা গেছে, গত ১৯ জানুয়ারি সোমবার…
