কাছাড়ে পেট্রোল-ডিজেলের পর্যাপ্ত মজুত, আতঙ্কিত না হওয়ার আহ্বান প্রশাসনের
বরাক তরঙ্গ, ৫ মার্চ : কাছাড় জেলায় পেট্রোল ও ডিজেলের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে জেলা খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক বিভাগের অধীক্ষকের দপ্তর। যদিও সাম্প্রতিক সময়ে কয়েকটি পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে, তবুও জ্বালানি সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার জারি করা এক সরকারি প্রেস…
