বড়খলায় গো-মাংস বিক্রি, উত্তেজনা, সড়ক অবরোধ, আটক ২

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : বড়খলা থানার অন্তর্গত মাছিমপুর বাগান এলাকায় অবৈধভাবে গো-মাংস বিক্রির অভিযোগকে কেন্দ্র করে রবিবার তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। বড়খলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল আনুমানিক ১০টা নাগাদ বালিঘাট উজানগ্রাম এলাকা থেকে…

Read More

নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির ভিডিও ভ্যানের যাত্রার সূচনা কৌশিকের

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি বরাক উপত্যকায় ব্যাপক প্রচার অভিযান শুরু করেছে। রবিবার সকাল ৮টা ৩০ মিনিটে শিলচর টাউন ক্লাব ময়দানে রাজ্যের মন্ত্রী কৌশিক রায় সহ বিজেপির বিধায়ক ও রাজ্যসভা সাংসদ কণাদ পুরকায়স্থ ৯টি ভিডিও ভ্যানের আনুষ্ঠানিক ফ্ল্যাগ অফ করেন। মোট ১০৩টি ভিডিও ভ্যানের…

Read More

এআইডিএসও’র ছোট দুধপাতিল আঞ্চলিক কমিটির নেতাজির জন্মজয়ন্তী

বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোসহীন ধারার বীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আজ ছাত্র সংগঠন এআইডিএসও’র ছোট দুধপাতিল আঞ্চলিক কমিটির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন দুপুর ১টায় রিমা চন্দের উদ্বোধনী নৃত্যর মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন…

Read More

শিলচরে ২৬ জানুয়ারি বগলামুখী বিশ্বশান্তি যজ্ঞ

বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : গণতন্ত্র দিবসের অষ্টমী তিথিতে শিলচরে এক অনন্য ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আগামী ২৬ জানুয়ারি সকাল ১০টা থেকে ইলোরা ক্যাম্পাসে “শ্রী শ্রী বগলামুখী বিশ্বশান্তি যজ্ঞ” অনুষ্ঠিত হবে। সমগ্র বিশ্বের শান্তি ও সুরক্ষা, বিশেষ করে হিন্দু সমাজের সংরক্ষণের জন্য ভগবতী বগলামুখীর কাছে প্রার্থনা জানানোর এই অনুষ্ঠানে সকল হিন্দুবন্ধুদের উপস্থিতির আহ্বান জানানো…

Read More

শিলচরে জাতীয় কন্যা দিবস উদযাপিত

ইকবাল লস্কর, শিলচর।বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : নানা কার্যসূচির মধ্যে দিয়ে শনিবার যৌথভাবে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করল জেলা স্বাস্থ্য সমিতি। শিলচর উইমেন্স কলেজের সঙ্গে যৌথভাবে আয়োজিত এদিনের কর্মসূচিতে ছিল নানাভাবে কন্যা শিশুর সস্বস্তিকরণ বিষয়ে আলোচনা, ক্যুইজ ও বিভিন্ন বিভাগে পারদর্শী উইমেন্স কলেজের ছাত্রীদের পুরস্কার প্রদান। কলেজের স্থায়ী প্রেক্ষাগৃহে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড০ শান্তনু দাসের…

Read More

চোরের বিরুদ্ধে বিশেষ অভিযানে শিলচর সদর পুলিশের, গ্রেফতার ২৫

বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : চোরের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে বড় সাফল্য পেল শিলচর সদর পুলিশ। একই রাতে শিলচর শহরের বিভিন্ন এলাকা থেকে মোট ২৫ জন কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয়েছে। কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতীম দাসের নেতৃত্বে রাতভর অভিযান চালানো হয় মালুগ্রাম, তারাপুর, রাঙ্গিরখাড়ি-সহ শহরের একাধিক এলাকায়। অভিযানে চোরদের কাছ থেকে তামার ও…

Read More

অসম ভাষাগত সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের আয়োজনে শিলচরে পরাক্রম দিবস উদযাপিত

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মবার্ষিকী উপলক্ষে পরাক্রম দিবস উদযাপনের অংশ হিসেবে অসম ভাষাগত সংখ্যালঘু উন্নয়ন বোর্ড কর্তৃক বৃহস্পতিবার শিলচরের সাঁই বিকাশ স্কুল প্রাঙ্গণে অঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হয়। এতে সাঁই বিকাশ স্কুলের পাশাপাশি এ অঞ্চলের অন্যান্য স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। শুক্রবার সন্ধ্যায় গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স…

Read More

প্রতিষ্ঠার ত্রিশ বছর পরও কেন সরকারিভাবে আসাম বিশ্ববিদ্যালয় স্থাপনার লিখিত ইতিহাস প্রকাশে ব্যর্থ কর্তৃপক্ষ, জবাব চায় প্রাক্তনী আকসা

বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : বরাকের বিশিষ্ট সাংবাদিক, প্রাবন্ধিক বিকাশ চক্রবর্তীর অক্লান্ত শ্রম ও প্রচেষ্টায় আজ প্রকাশিত হয়েছে “আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিবৃত্ত” শিরোনামে একটি তথ্যসমৃদ্ধ বই। এরজন্য লেখক এবং প্রকাশনী সংস্থা ‘দিগন্ত প্রকাশনী’ কে আন্তরিক ধন্যবাদ জানানোর পাশাপাশি এযাবৎ এই ব্যাপারে ব্যর্থতার জন্য আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করে তাঁদের জবাবদিহি করতে হবে বলে দাবি…

Read More

শিলচর গান্ধী শান্তি প্রতিষ্ঠানের নেতাজি জয়ন্তী পালন

বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসু’র ১৩০তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হয় শিলচর গান্ধী শান্তি  প্রতিষ্ঠানে। শুক্রবার সকাল ১১টায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে গান্ধীবাগে অস্থায়ী ভাবে স্থাপিত নেতাজি সুভাষচন্দ্র বসু’র প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের পর মূল অনুষ্ঠানের সূচনা হয় গান্ধী শান্তি প্রতিষ্ঠানের কার্যালয়ে।।অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করেন গান্ধী শান্তি প্রতিষ্ঠানের সভাপতি শান্তনু দাস,…

Read More

শিলচরের কাঁঠাল পয়েন্টে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন ডিয়ার বয়েজ ক্লাবের

বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : ডিয়ার বয়েজ ক্লাবের উদ্যোগে শিলচরের কাঁঠাল পয়েন্ট এলাকায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মজয়ন্তী পালিত হয়। অনুষ্ঠানের শুরুতে নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে বক্তারা নেতাজির দেশপ্রেম, ত্যাগ ও সাহসিকতার…

Read More