যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে শিলচরে পালিত প্রজাতন্ত্র দিবস

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৬ জানুয়ারি : সারা দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে কাছাড় জেলার সদর শহর শিলচরেও যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও দেশাত্মবোধের আবহে পালিত হলো ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। সোমবার শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় মূল অনুষ্ঠান। সকাল ঠিক ৯টায় পুলিশ প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী কৌশিক রায়।…

Read More

আরএসএস শতবর্ষে তারাপুরে হিন্দু সম্মেলন অনুষ্ঠিত

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে শিলচরের ২৪ নম্বর ওয়ার্ডের তারাপুর আনন্দ পরিষদের মাঠে এক জমকালো হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মের গভীর দর্শন, হিন্দুত্বের ঐক্য এবং জীবনশৈলীর উপর বিস্তারিত আলোচনায় হাজারো অনুরাগী সম্মেলনে অংশগ্রহণ করেন। এই সম্মেলন স্থানীয় সম্প্রদায়ের মধ্যে হিন্দু জাগরণের এক নতুন আলোড়ন সৃষ্টি করেছে।সম্মেলনের…

Read More

প্রিমিয়ার ক্রিকেট থেকে ছিটকে গেল ইটখলা অ্যাথলেটিক ক্লাব

ইকবাল লস্কর, শিলচর।বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : গত বছর আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপে রাজ্য পর্যায়ের খেতাব জিতেছিল শিলচরের ইটখলা অ্যাথলেটিক ক্লাব। এবার তারা শিলচর ডিএসএ পর্যায়ের আসর থেকেই ছিটকে গেল। সেমিফাইনালেই তাদের হারিয়ে দিল টাউন ক্লাব। দু’দিনের প্রথম সেমিফাইনালে ইটখলা এসির সঙ্গে ম্যাচ ড্র করে টাউন ক্লাব। তবে ঘরোয়া টেস্ট ম্যাচের নিয়ম অনুযায়ী প্রথম ইনিংস…

Read More

খুঁদে ফুটবলে ভালো প্রদর্শন আয়োজক শিলচর ফুটবল অ্যাকাডেমির

ইকবাল লস্কর, শিলচর।বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : ইটখলা মাঠে রবিবার একদিনের আসরে সব বিভাগে ভাল প্রদর্শন করে আয়োজক ফুটবল অ‍্যাকাডেমির প্রশিক্ষার্থীরা। অনূর্ধ্ব ৯, ১১ ও ১৩ সবকটি বিভাগের ফাইনালে উঠে তারা। অনূর্ধ্ব ১১ বিভাগে চ‍্যাম্পিয়ন হয়। ৯ ও ১৩ তে হয় রানার্স। অনূর্ধ্ব ১১ ফাইনালে রবীন খাইদেম ফুটবল কোচিং সেন্টারকে ২-১ গোলে হারায় অ‍্যাকাডেমি। অনূর্ধ্ব…

Read More

কাছাড়ে দেশাত্মবোধক বাইক র‍্যালি ও তিরঙ্গা যাত্রা

বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : ৭৭তম প্রজাতন্ত্র দিবস এবং ‘বন্দে মাতরম’-এর ঐতিহাসিক ১৫০ বছর পূর্তি উপলক্ষে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ দেশাত্মবোধক বাইক র‍্যালি ও তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতীয় চেতনা, ঐক্য ও নাগরিক অংশগ্রহণ আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়। বাইক র‍্যালিটি জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গণ…

Read More

এসআর : শরিফুজ্জামান সহ পরিবারের ৫জনকে নোটিশ

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : বরাক উপত্যকায় এসআর অনেক পরিবারের সদস্যদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। পরিচিত বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও  আপত্তি জানানোর অভিযোগ উঠেছে। এস আরের নামে হয়রানি ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার হুমকি দিয়েছেন অসম প্রদেশ কংগ্রেস সহ সভাপতি শরিফুজ্জামান লস্কর। রবিবার শিলচর ইলোরা হেরিটেজে আয়োজিত এক সাংবাদিক…

Read More

কাছাড়ে ভোটার ডিলিশন বিতর্ক, কড়া হুঁশিয়ারি সুস্মিতা দেবের

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : কাছাড় জেলায় প্রকৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। রবিবার তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে দলের এক প্রতিনিধি দল জেলা নির্বাচন আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি উত্থাপন করে। প্রতিনিধি দল অভিযোগ করে,…

Read More

শিলচর শহরে ফের চুরির ঘটনা, সাংবাদিকের বাড়িতে দুঃসাহসিক লুট

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : শিলচর শহরে ফের চুরির ঘটনা সামনে এসেছে। রবিবার ভোরে শিলচর কলেজ রোড এলাকার আজাদহিন্দ রোডে সাংবাদিক আশিস দাসের বাড়িতে সংঘটিত হয় এক দুঃসাহসিক চুরির ঘটনা। ঘটনার বিবরণ দিতে গিয়ে সাংবাদিক আশিস দাসের স্ত্রী ও স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ঘুম থেকে উঠে তাঁরা দেখতে পান বাড়ির দরজা খোলা এবং…

Read More

ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে আশঙ্কা প্রকাশ সিপিএমের

বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : সাম্প্রতিক ভোটার তালিকার উপ- বিশেষ সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে দলের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করল সিপিএম কাছাড় জেলা কমিটি। রবিবার মালুগ্রামস্থিত শহিদ স্মৃতি ভবনে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত দলের নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে অভিযোগ করেন, সারা অসম এবং কাছাড় জেলায় পরিকল্পিতভাবে একটি বিশেষ সম্প্রদায়ের বিপুল সংখ্যক ভোটারের…

Read More

শিলচর আলিয়া মাদ্রাসায় জলসা ও দস্তারবন্দি মহফিল অনুষ্ঠিত

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৫ ডিসেম্বর : শিলচর আলিয়া মাদ্রাসার ৮৬তম বার্ষিক জলসা ও দস্তারবন্দি মহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে বিকাল ২টা ৩০ মিনিট পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।অনুষ্ঠানের সূচনা হয় সকাল ৯টায় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর পবিত্র কোরান খতম ও খতমে খাজেগান অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে ১১টা…

Read More