রাজ্যে বন্যহাতির হামলায় প্রাণ হারালেন দুই ব্যক্তি
বরাক তরঙ্গ, ১৫ মে : ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মানুষ-হাতির সংঘাত। হাতি ও মানুষের সংঘাতে প্রায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। নষ্ট হচ্ছে মানুষের ফসলের খেত, বাড়িঘর। এবার সামাগুড়িতে বন্যহাতির তাণ্ডব। বন্যহাতির হামলায় প্রাণ হারালেন দুই ব্যক্তি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার ভোরের দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন বাজিয়াগাঁওয়ের শরিফুল ইসলাম। জানা গেছে,…
