পুরীর রথযাত্রায় বিশৃঙ্খলায় মৃত বেড়ে ২, পদপিষ্টের কোনও ঘটনা ঘটেনি জানালেন স্বাস্থ্যমন্ত্রী

১৭ জুলাই : পুরীর ঐতিহ্যবাহী রথযাত্রায় লাখো ভক্তের ভিড়ের মাঝে গ্র্যান্ড রোড (বড়া দণ্ড)-এ সৃষ্টি হওয়া বিশৃঙ্খলার জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই। প্রবল বৃষ্টির মধ্যে ধাক্কাধাক্কি ও শারীরিক অসুস্থতার কারণে অন্তত ১০০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতির কারণে শুক্রবার সকাল পর্যন্ত রথযাত্রা সাময়িকভাবে…

Read More

পুরীতে রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট ১২০, মৃত ১! পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ প্রশাসনের

১৬ জুলাই : রথযাত্রার শ্রীক্ষেত্র পুরীতে চেনা ভিড় এবারও। একটিবার প্রভুকে সচক্ষে দর্শন করার জন্য দেশ-বিদেশের লাখো লাখো ভক্ত ভিড় জমিয়েছেন পুরীতে। সেই বিপুল ভিড় ঠেলে নীলমাধবকে দেখার হুড়োহুড়ির মধ্যেই ঘটল বিপত্তি। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে যান কমপক্ষে ১২০ জন পুণ্যার্থী। এইমাত্র পাওয়া খবর অনুযায়ী, পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। প্রশাসনের তরফে অসুস্থদের দ্রুত উদ্ধার…

Read More

আজ রথযাত্রা, ভক্তসমাগমে মুখর পুরী; বিকেল ৪টেয় শুরু হবে রথ টানা

১৬ জুলাই : আজ পবিত্র রথযাত্রা উপলক্ষে ভোর থেকেই ওড়িশার পুরীর শ্রীজগন্নাথ মন্দির চত্বরে উপচে পড়েছে ভক্তদের ভিড়। দেশ-বিদেশ থেকে কয়েক লক্ষ পুণ্যার্থী এই মহোৎসবে অংশ নিতে পুরীতে পৌঁছেছেন। বিকেল ৪টেয় লক্ষ লক্ষ ভক্তের উপস্থিতিতে শুরু হবে রথ টানা। জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা পৃথক তিনটি রথে চেপে গুণ্ডিচা মন্দিরের উদ্দেশে যাত্রা করবেন। উৎসবকে ঘিরে শহরজুড়ে…

Read More