মিজোরামে দুই কুকি ছাত্রনেতাকে হেফাজতে নিল এনআইএ
বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : মণিপুরের দুই কুকি ছাত্রনেতাকে বৃহস্পতিবার আইজল থেকে হেফাজতে নিয়েছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। সূত্রের খবর, আইজলের খাতলা এলাকার একটি হোটেল থেকে ওই দুই ছাত্রনেতাকে আটক করা হয়। এর কিছুক্ষণ আগে আসাম রাইফেলসের সহায়তায় শহরের উপকণ্ঠ থেকে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি (ইউকেএনএ)-র প্রধান থাংখোমাং হাওকিপ এবং তাঁর গাড়িচালককে আটক করে এনআইএ।…
