কমনওয়েলথ গেমস : ৩৯ পদক নিয়ে চতুর্থ ভারত, ২০৩০ আসরের পতাকা আনুষ্ঠানিকভাবে গ্রহণ

৩ আগস্ট: পদক তালিকায় চতুর্থ স্থান অর্জনের মধ্য দিয়ে কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের অভিযান শেষ হয়েছে। রবিবার গভীর রাতে স্কটল্যান্ডের গ্লাসগোর দ্য হাইড্রো স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে ২০৩০ সালের আয়োজক দেশ হিসেবে ভারতের হাতে আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ গেমসের পতাকা তুলে দেওয়া হয়। আগামী আসর অনুষ্ঠিত হবে গুজরাটের আহমেদাবাদে। এবারের আসরে ভারত মোট ৩৯টি পদক জিতেছে। এর…

Read More

কমনওয়েলথ গেমসে রৌপ্য জিতলেন অসম কন্যা লাভলিনা

১ আগস্ট : পূর্বোত্তরের গর্ব তথা আসামের কন্যা লাভলিনা বরগোহাঁই আবারও আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করলেন। চলতি কমনওয়েলথ গেমসের মহিলাদের ৭৫ কেজি বিভাগের ফাইনালে লড়াকু পারফরম্যান্স উপহার দিলেও শেষ পর্যন্ত রৌপ্য পদক জিতেই সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় তারকা বক্সারকে। ফাইনালে অস্ট্রেলিয়ার এমা-সু গ্রিনট্রির বিরুদ্ধে কঠিন লড়াই করেন লাভলিনা। তবে ৪-১ পয়েন্টে পরাজিত হয়ে সোনার…

Read More

কমনওয়েলথ গেমসের বক্সিংয়ে প্রীতি-জেসমিনের সোনা

১ আগস্ট : কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন প্রীতি পাওয়ার, ভারতের বক্সিংয়ে এল প্রথম স্বর্ণপদক। ভারতের প্রীতি পাওয়ার কমনওয়েলথ গেমস ২০২৬-এ দুর্দান্ত পারফরম্যান্স করে মহিলাদের ৫৪ কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন। ফাইনালে তিনি মুখোমুখি হয়েছিলেন কানাডার স্কারলেট সাভানা ডেলগাডোর। প্রথম দুই রাউন্ডে দারুণ পারফর্ম করে স্পষ্টভাবে এগিয়ে যান প্রীতি। যদিও তৃতীয় রাউন্ডে ডেলগাডো আক্রমণাত্মক ভঙ্গিতে জোরালো প্রত্যাবর্তনের…

Read More

ত্রিপুরার অস্মিতার হাত ধরে কমনওয়েলথে জুডোতে প্রথম সোনা

৩১ জুলাই : ভারতীয় ক্রীড়াজগতে আজ এক ঐতিহাসিক ও সোনালী দিন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কমনওয়েলথ গেমসে জুডোর ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতে নিলেন ২৩ বছর বয়সি উদীয়মান জুডোকা অস্মিতা দে। শুক্রবার অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে তিনি কানাডার শক্তিশালী প্ৰতিদ্বন্দ্বী হেইদি কুয়াচকে পরাস্ত করে এই অনন্য কীর্তি স্থাপন করেন। শুধু অস্মিতাই নন, এর কিছুক্ষণের মধ্যেই…

Read More

কমনওয়েলথ গেমস : ওয়েটলিফটিংয়ে রুপো লভপ্রীতের

৩১ জুলাই : কমনওয়েলথ গেমস ২০২৬-এ ওয়েটলিফটিংয়ে ভারতের সাফল্যের ধারা জারি রইল। রুপোর মেডেল দিয়ে এই বিভাগে যাত্রা শেষ হলো ভারতের। বৃহস্পতিবার মধ্যরাতে পুরুষদের ১১০ কেজি হেভিওয়েট বিভাগে রুপো জিতেছেন লভপ্রীত সিং। তবে মাত্র ১ কেজি ওজন কম তোলায় হাতছাড়া হয়েছে সোনা। তাই পদক জিতেও হতাশ লভপ্রীত। সেই আক্ষেপ লুকোলেন না তিনি। বরং প্রতিশ্রুতি দিলেন,…

Read More

কমনওয়েলথ আরও দু’টি পদক আসছে, বক্সিঙে সেমিতে সাক্ষী-অরুন্ধতী

৩০ জুলাই : কমনওয়েলথ গেমসে ভারতীয় বক্সারদের দুরন্ত পারফরম্যান্স অব্যাহত। মঙ্গলবার ভারতীয় বক্সিং দল আরও জোড়া পদক নিশ্চিত করল। মহিলা বিভাগের কোয়ার্টার ফাইনালে জয় তুলে নিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন সাক্ষী চৌধুরী এবং অরুন্ধতী চৌধুরী। ফলে দু’জনেরই অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে। ভারতের বক্সিং দলে পদকের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ এখনও একাধিক ভারতীয়…

Read More

কমনওয়েলথে জোড়া সাফল্য ভারতের, সোনা জিতলেন দিলীপ, রুপো মুহাম্মদ বাসিলের

৩০ জুলাই : চলতি বছরের কমনওয়েলথ গেমস থেকে ভারতের ঘরে এসেছে একাধিক পুরষ্কার। দেশের নাম উজ্জ্বল করছেন ভারতীয় খেলোয়াড়রা। এবার কমনওয়েলথ গেমসের ইতিহাসে নিজের নাম খোদাই করতে দিলীপ মহাদু গাভিতের সময় লেগেছিল মাত্র ১০.৭১ সেকেন্ড। সেই সোনালী মুহূর্ত পর্যন্ত পৌঁছানোর এই যাত্রাটি ছিল বহু বছরের প্রচেষ্টার ফল। গ্লাসগোর এক বৃষ্টিস্নাত সন্ধ্যায়, মহারাষ্ট্রের গ্রাম থেকে উঠে…

Read More

এবার সোনা শটপুটে, ভারতের পদক বেড়ে ১০

২৮ জুলাই : কমনওয়েলথ গেমসে সাফল্যের ধারা বজায় রাখলেন ভারতীয় অ্যাথলিটরা। সোমবার ভারতীয় সময়ের মধ্যরাতে ভারতের ঝুলিতে এলো দ্বিতীয় সোনা। মহিলাদের এএফ ৫৭ প্যারা শটপুট ফাইনালে সোনা জিতলেন শর্মিলা ধনকার। ৪০ বছরের শর্মিলা নিজের ইভেন্টে ছয়টি থ্রো করেন। তার মধ্যে সেরা ছিল ৯.৮১ মিটার। আর এই থ্রোই শর্মিলা এবং ভারতকে এনে দিল সোনা। এই ইভেন্ট…

Read More