বন্ধুর সঙ্গে আনন্দ করতে গিয়ে নদীতে পড়ে মৃত্যু যুবকের

Spread the news

বরাক তরঙ্গ, ৯ নভেম্বর : নদীতে পড়ে নিখোঁজ হওয়ার পর প্রায় ১৪ ঘণ্টা বাদে উদ্ধার হল ২৬ বছর বয়সি এক যুবকের মৃতদেহ। মৃত যুবকের নাম লালরোকিমা (২৬)। তিনি বেথলেহেম ভেংথলাং এলাকার বাসিন্দা এবং লালত্লানকিমার পুত্র।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, রবিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ ট্লাওং নদীর এনঘালচাউম সেতুর নিচে (নদীর তলদেশে) পড়ে যান লালরোকিমা। জানা গেছে, অন্য এলাকার কয়েকজন বন্ধুর সঙ্গে নদীতে আনন্দ করতে গিয়েছিলেন তিনি। সেই সময় নদীতে স্নান করতে গিয়ে এই দুর্ঘটনার কবলে পড়েন।

ঘটনার পর উদ্ধারকারী দলের সদস্যরা নদীর ওই স্থান ও আশপাশের এলাকায় তল্লাশি চালান। তবে রবিবার সন্ধ্যায় তাঁর কোনও সন্ধান মেলেনি। সোমবার সকালেও তল্লাশি অভিযান অব্যাহত রাখা হয়। অবশেষে সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ দুর্ঘটনাস্থল থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *