বাজারিছড়ার বিশিষ্ট ব্যবসায়ী গৌরাঙ্গ নাগ প্রয়াত

মোহাম্মদ জনি, পাথারকান্দি। বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : বাজারিছড়া এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব, প্রাক্তন ডাককর্মী তথা বিশিষ্ট ব্যবসায়ী গৌরাঙ্গ নাগ আর নেই। মঙ্গলবার সন্ধ্যা ৬-৪৫ মিনিটে পূর্ববাজারস্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৭ বছর। কয়েকদিন আগে মস্তিষ্ক রক্তক্ষরণ ঘটলে তিনি শিলচরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় পরে…

Read More

নিখোঁজ বিজেপি বুথ সভাপতির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, পুলিশের গুলিতে আহত অভিযুক্ত

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : বাজারিছড়া থানাধীন ছাগলমোয়া গ্রামের বাসিন্দা, ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি তথা সুপরিচিত সমাজসেবী বিকাশ ধর (৫২)-এর রহস্যজনক নিখোঁজের ঘটনায় মর্মান্তিক পরিণতি ঘটেছে। নিখোঁজ হওয়ার প্রায় দু’দিন পর শুক্রবার সকালে লোয়াইরপোয়া জিপির ত্রিপুরা সীমান্তবর্তী যোগীছড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় সমগ্র…

Read More

প্রত্যন্ত চা-বাগান থেকে এমবিবিএস—মনীশ কৈরির সাফল্যে গর্বিত ইছাবিল বাগানবাসী

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৭ মে : প্রতিকূলতাকে জয় করে স্বপ্নপূরণের এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত স্থাপন করলেন ইছাবিল চা-বাগানের কালাছড়া লাইনের তরুণ মনিষ কৈরি। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও কঠোর পরিশ্রম, পরিবারের ত্যাগ এবং অদম্য মানসিক শক্তির জোরে এমবিবিএস পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে তিনি শুধু নিজের পরিবার নয়, সমগ্র ইছাবিল চা-বাগান এলাকার মুখ উজ্জ্বল করেছেন। পাথারকান্দি কেন্দ্রের…

Read More

টানা বর্ষণে সলগই বাজারে হাতাইছড়া ব্রিজের সাইড ওয়াল ধসে বিপদের মুখে জাতীয় সড়ক

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : টানা ভারী বর্ষণে ভয়াবহ ভূমিধসের ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে লোয়াইরপোয়া ব্লকের সলগই বাজার এলাকা। অবিরাম বৃষ্টিপাতের জেরে সলগই বাজারস্থিত হাতাইছড়া ব্রিজের পাশের সাইড ওয়াল ধসে পড়ে, ফলে আশঙ্কা তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ অসম-ত্রিপুরা জাতীয় সড়ক ৮-এর যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের মধ্যে। প্রবল…

Read More

বাজা‌রিছড়ায় কফ সিরাপ বাজেয়াপ্ত, আটক অল্টো গাড়ি সহ চালক

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : বাজা‌রিছড়ায় পুলিশের জালে নেশার চালান, আটক অল্টো সহ এক হাজার বোতল কফ সিরাপ। পুলিশের জালে ধরা পড়ল প্রায় দশ লক্ষ টাকার নিষিদ্ধ নেশাযুক্ত কফ সিরাপ সহ একটি গাড়ি।ঘটনায় আটক করা হয় এক ব্যক্তিকে।  শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ বাজা‌রিছড়া থানাধীন অসম-মিজোরাম-ত্রিপুরা সীমান্তঘেঁষা বালিপিপলা জিপির দেওয়ালি এলাকায় অভিযান চালিয়ে…

Read More

দিবালোকে দুঃসাহসিক চুরি, গ্যাস সিলিন্ডার ও মোবাইল নিয়ে চম্পট চোর

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : ফের চুরের আতঙ্ক বাজারিছড়ায় এবার রাতের অন্ধকার নয়, প্রকাশ্য দিনের আলোতেই দুষ্কৃতীদের দৌরাত্ম্যে চাঞ্চল্য ছড়াল পাথারকান্দি বিধানসভার বাজারিছড়া থানাধীন মাকুন্দা এলাকায়। তালাবদ্ধ গৃহস্থের বাড়ির দরজার রিং কেটে গ্যাসের সিলিন্ডার ও অ্যান্ড্রয়েড মোবাইল চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। দিনের বেলায় ঘনবসতি এলাকায় এমন দুঃসাহসিক…

Read More