কলয়ানপুরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ শিবির

Spread the news

বরাক তরঙ্গ, ১০ মে : ‘ইয়ুথস এগেইনস্ট সোসিয়াল ইভিলস (ইয়াসি)’ কেন্দ্রীয় কমিটি এবং ‘প্রভাবিত দেবি চেরিটেবল ট্রাস্ট’-এর যৌথ উদ্যোগে শনিবার ধলাইয়ের দরমিখাল এলাকার কলয়ানপুর এলপি স্কুলে একটি বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

শিলচরের চৌধুরী চক্ষু হাসপাতালের চিকিৎসক দল ট্রাস্টের ক্যাম্প সমন্বয়কারী দেবয়যোতি দাসের উপস্থিতিতে মোট ৯৩ জন রোগীর চক্ষু পরীক্ষা করেন। পরীক্ষায় ১৫ জন রোগীর গুরুতর ছানির সমস্যা ধরা পড়ে। তাঁদের আগামী এক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে চৌধুরী চক্ষু হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে বলে জানানো হয়েছে।

ইয়াসির পক্ষ থেকে শিবির পরিচালনার দায়িত্বে ছিলেন অনুপ রায়। তাঁর নেতৃত্বে সদস্য দিনমনি রায়, সুধির রায়, অনুপ দাস, রামবাবু রায়, মুন্না দাস এবং বিদ্যালয়ের এসএমডিসি সভাপতি শিবু রায় সক্রিয়ভাবে সহযোগিতা করেন। স্থানীয় মানুষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বহু মানুষকে এই বিনামূল্যের শিবিরের সুবিধা গ্রহণে সহায়তা করেন অনুপ রায়।

শিবিরে আগত রোগীদের বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। ইয়াসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় জানান, আগামী দিনেও কাছাড় জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের আরও বিনামূল্যের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *