গরু চুরি করে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় মৃত্যু ১ চোরের, আহত চার

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : তিতাবরে গরু চুরি করে পালানোর সময় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক গরু চোরের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, গরু চুরি করে একটি গাড়িতে করে দ্রুত পালানোর চেষ্টা করছিল একটি দল। সেই সময় অতিরিক্ত গতির কারণে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এরপর রাস্তার পাশে থাকা একটি গাছে প্রচণ্ড জোরে ধাক্কা মারে গাড়িটি। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে, ঘটনাস্থলেই মৃত্যু হয় আজার আলি নামে এক ব্যক্তির।

আরও জানা যায়, মৃত আজার আলি গরু চুরির সঙ্গে জড়িত ছিল বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় তার সহযোগী আবিদির হোসেন, সুলেমান আলি, রুস্তম আলিনএবং ময়ীনুল আলি গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করার পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চুরি করা গরুগুলির বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে। তিতাবরে গরু চুরি করতে গিয়ে এই ভয়াবহ দুর্ঘটনার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *