বরাক তরঙ্গ, ২৮ জুলাই : ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই এখন সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানালেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। তিনি সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে জানান, উদ্ধার অভিযান, খাদ্যসামগ্রী বিতরণ, বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ, চিকিৎসা পরিষেবা এবং অন্যান্য জরুরি সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট দলটি দিনরাত ২৪ ঘণ্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
জানান, দুর্যোগের এই কঠিন সময়ে কোনও পরিবার যাতে প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে সর্বোচ্চ সামর্থ্য ও সব ধরনের উপলব্ধ সম্পদ কাজে লাগানো হয়েছে। দুর্গত মানুষের কাছে দ্রুত ত্রাণ ও জরুরি সেবা পৌঁছে দিতে মাঠপর্যায়ে ধারাবাহিকভাবে উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আরও বলেন, অসমের মানুষের সেবায় এই মানবিক উদ্যোগ ও ত্রাণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।



