টাইব্রেকারে জিতে সেমিফাইনালে স্বাধীন বাজার জিপি

Spread the news

বরাক তরঙ্গ, ১ আগস্ট : সোনাইয়ে বাসারত আলি লস্কর ও সুরজ আলি মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে রবিন খাদেম অ্যাকাডেমি, লক্ষীপুরকে টাইব্রেকারে পরাজিত করে সেমিফাইনালে উঠল স্বাধীন বাজার জিপি। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্রয়ে শেষ হওয়ায় ম্যাচের ফল নির্ধারণ হয় টাইব্রেকারের মাধ্যমে। এতে স্বাধীন বাজার জিপি জয় নিশ্চিত করে।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন স্বাধীন বাজার জিপির বিজেনতা সিং। তাঁর হাতে পুরস্কার তুলে দেন জামির উদ্দিন ও রঞ্জিত সিং। ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন টিটু লস্কর, শহিদ চৌধুরী, জাফর ইসলাম এবং শ্যাণ্ডিয়া। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৫ আগস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *