আজমল সুপার-৪০-র নিট সাফল্য উদযাপন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে আসছেন বদরুদ্দিন

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১ আগস্ট :
নিটে সাফল্যের আনন্দ ভাগ করে নিতে ২ আগস্ট রবিবার বদপুরে সংবর্ধনা অনুষ্ঠান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত হচ্ছেন মওলানা বদরুদ্দিন আজমল।দেশের অন্যতম প্রতিযোগিতামূলক মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট -এ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের সাফল্যকে উদযাপন ও সম্মান জানাতে আগামী ২ আগস্ট (রবিবার) বদরপুরে অনুষ্ঠিত হতে চলেছে আজমল সুপার-৪০-এর নিট সাফল্য উদযাপন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা।

এই অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যেই শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা মহলে উৎসবের আবহ তৈরি হয়েছে।আজমল সুপার ৪০ দলের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠান সকাল ১১টা থেকে বদরপুরের এনসি কলেজ অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে এবারের নিট-এ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হবে এবং তাঁদের এই অসাধারণ কৃতিত্বকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে।অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বিন্নাকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আজমল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ট্রাস্টি মওলানা বদরুদ্দিন আজমল। তাঁর উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি করবে বলে আয়োজকদের আশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *