১২ ঘণ্টা পরে উদ্ধার খনিতে আটকে পড়া ১৪ শ্রমিক

Spread the news

২৭ অক্টোবর : খনি অঞ্চলে উৎকণ্ঠার অবসান। মঙ্গলবার ভোরে কোলিয়ারির ডুলিতে আটকে থাকা সব শ্রমিককে উদ্ধার করল ইসিএল কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, এদিন ভোর পাঁচটা নাগাদ প্রত্যেক শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। সোমবার সন্ধ্যায় পাণ্ডবেশ্বর থানার কুমারডিতে দুর্ঘটনা ঘটে। সেই সময় একটি ডুলি করে ৮ জন শ্রমিক ভূগর্ভস্থ কোলিয়ারিতে নামছিলেন। কোলিয়ারি থেকে কাজ করে ৬ জন শ্রমিক উপরে উঠে আসছিলেন। তখনই যান্ত্রিক বিভ্রাটে সুড়ঙ্গের প্রায় ২০০ ফুট গভীরে ডুলি দু’টি থমকে যায়। শুরু হয় উদ্ধারকাজ।

ডুলিতে আটকে থাকা শ্রমিকদের কাছে রাতেই ওয়াকিটকি পাঠানো সম্ভব হয়। তাতে যোগাযোগ রাখেন সহকর্মী ও অন্যরা। শুকনো খাবার ও পানীয় জল পাঠানো হয়। ১২ ঘণ্টা ডুলির ভেতর ঝুলন্ত অবস্থায় ছিলেন শ্রমিকরা।

এদিকে, দ্বিতীয় কোনও পথ না থাকায় খনিগর্ভে কর্মরত আরো ৪০ জন শ্রমিকও আটকে পড়েন। ডুলি স্বাভাবিক হওয়ার পরে তাঁদেরকেও সুরক্ষিতভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *