বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : অর্থ দাবি করার অভিযোগে পুলিশের জালে পড়লেন বীর লাচিত সেনা থলগিরি সংগঠনের ছয় সদস্য। সংগঠনের সভাপতি গগন কলিতা ও সম্পাদক অসীমজ্যোতি কুমারসহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে দিছপুর পুলিশ।
অভিযোগ অনুযায়ী, গুয়াহাটির ছয়মাইল এলাকার একটি পার্লার থেকে অভিযুক্তরা চার হাজার টাকা দাবি করেছিলেন। পরবর্তীতে দাবিকৃত অর্থ ইউপিআইয়ের মাধ্যমে নিজেদের অ্যাকাউন্টে গ্রহণ করেন বলেও অভিযোগ উঠেছে।
ঘটনার তদন্তে নেমে দিসপুর পুলিশ সংগঠনের সভাপতি গগন কলিতা ও সম্পাদক অসীমজ্যোতি কুমারসহ ছয়জনকে গ্রেফতার করে। তাঁদের বিরুদ্ধে অর্থ দাবি করার অভিযোগে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ছয়জনকে আজ আদালতে হাজির করা হবে। ঘটনাকে কেন্দ্র করে গুয়াহাটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।





