মালাবদলের পরেই চলল গুলি, বিহারে বিয়ের আসরে দুষ্কৃতী হামলায় নিহত ২, গুরুতর জখম এক

Spread the news

২৫ নভেম্বর : বিয়ের অনুষ্ঠানে জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য বিহারে। মঙ্গলবার রাতে বিহারের ভোজপুরের ফ্ফসল থানার চাকিয়া গ্রামে গুলি চলে। বাইকে চড়ে ছয় আততায়ী এসে গুলি চালায় বলে অভিযোগ। তিন যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। গুলিবিদ্ধ হন আরও এক জন। কী কারণে এই হামলা তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় এখনও কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। পুরোনো কোনও শত্রুতার জেরেই খুন নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বিহারের চাকিয়া গ্রামের বাসিন্দা নরেশ যাদবের বাসিন্দা নেহার বিয়ে ছিল। বিয়ের আসরে মালাবদল শেষ হওয়ার পরে অতিথি-অভ্যাগতরা খাওয়া দাওয়া করছিলেন। অভিযোগ, সেই সময়েই বাইকে চড়ে ছয় দুষ্কৃতী বিয়ের আসরে চড়াও হয়। কোনও কথা না বলেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। ঘটনার আকস্মিকতায় কেউ লুকোনোর সুযোগও পাননি। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

এই ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এঁদের মধ্যে একজনের ডান কানে এবং মাথায় গুলি লেগেছে। অন্য জনের পেটে, বাঁ কাঁধে, কনুইতে এবং ডান হাতে গুলি লাগে। পুলিশ জানিয়েছে নিহতদের নাম রাহুল কুমার (২০) এবং দীপক কুমার (২১)। তাঁরা দু’জনেই শুভকরণগঞ্জ গ্রামের বাসিন্দা।

এ ছাড়াও, এই ঘটনায় সোনু কুমার (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁর ডান পায়ে গুলি লেগেছে বলে জানিয়েছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

এ বিষয়ে পুলিশের SDPO সুশীল কুমার জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। পুরোনো কোনও শত্রুতার জেরেই এই হামলা বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। তবে, নেপথ্যে আর কোনও কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই SIT গঠন করে ঘটনার তদন্ত করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *