শ্রীভূমি শহরের রামকৃষ্ণ মিশন রোডে যান চলাচল এক মাসের জন্য বন্ধ

Spread the news

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : শ্রীভূমি শহরের রামকৃষ্ণ মিশন রোডে মুখ্যমন্ত্রীর নগর পাকা সড়ক নির্মাণ যোজনার অধীনে পেভার ব্লক বসানোর কাজের জন্য ওই সড়কে এক মাস পর্যন্ত সব ধরণের যান বাহন চলাচল বন্ধ থাকবে। এতে পূর্ত বিভাগের শ্রীভূমি নর্থ ও শ্রীভূমি সাউথ টেরিটোরিয়্যাল রোড ডিভিশনের নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তি যোগে জানিয়েছেন, ২৪ এপ্রিল থেকে এই কাজের জন্য ওই সড়কে সবধরনের যান বাহন চলাচল বন্ধ থাকছে। কাজ চলাকালীন সময়ে বিকল্প সড়ক হিসেবে রেডক্রস রোড ও অরবিন্দ সরণি দিয়ে নিয়মিত চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে ট্রান্সপোর্ট অপারেটর, ঠিকাদার, বলবৎকারী সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নিষেধাজ্ঞা মেনে চলতে আহ্বান জানানো হয়েছে। এতে সড়কের দুই পাশে সড়ক বন্ধের সতর্কীকরণ সাইনেজ স্থাপন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *