মেরিট টেস্ট কনটেস্ট-এর পুরস্কার বিতরণ লায়ন্স ক্লাব শিলচর ভ্যালি ভিউর

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : লায়ন্স ক্লাব শিলচর ভ্যালি ভিউ আয়োজিত ‘মেরিট টেস্ট কনটেস্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার কাছাড় জেলার বড়খলা বিধানসভা এলাকার অন্তর্গত ডলু হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ পাণ্ডু নাথ বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন এসএমডিসি সভাপতি প্রতাপ সিং চেত্রী, গাইডিং লায়ন সঞ্জীব রায়, অমিত গোয়ালা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতায় নম্রতা শর্মা প্রথম স্থান অধিকার করে, সাদিয়া আক্তার বরভূঞা দ্বিতীয় এবং রোশন সিংহ তৃতীয় স্থান অর্জন করে। বিজয়ীদের প্রত্যেককে একটি করে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া সান্ত্বনা পুরস্কার হিসেবে সঞ্জনা বাউরি ও ফারিস্তা কর্মকারকে একটি করে মেডেল ও সনদপত্র প্রদান করা হয়। পাশাপাশি আরও ১৫ জন কৃতী ছাত্র-ছাত্রীকে ক্রমানুসারে সনদপত্র দিয়ে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি সহ পান্না আহমেদ চৌধুরী, শঙ্কর চক্রবর্তী, কপিল চৌধুরী, দেবব্রত দাস, টানি চৌধুরী, সঞ্জয়কুমার নাথ, সঞ্জয় নুনিয়া এবং অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এই উপলক্ষে গাইডিং লায়ন সঞ্জীব রায় জানান, লায়ন্স ক্লাব শিলচর ভ্যালি ভিউ ভবিষ্যতেও বরাক উপত্যকার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার প্রসারের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *