বঙাইগাঁওয়ের হোটেলের কোঠার ভিতর থেকে পুলিশ DSP-র মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

Spread the news

বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : বঙাইগাঁওয়ে ঘটে গিয়েছে এক চাঞ্চল্যকর ঘটনা। একটি হোটেলের ঘরের ভিতর থেকে পুলিশ বিভাগের DSP খৰ্গেশ্বর রাভার মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, DSP খৰ্গেশ্বর রাভা গত ১৮ অক্টোবর বঙাইগাঁওয়ের হোটেল জাহ্নবী রিজেঞ্চিতে একটি ঘর বুক করেছিলেন। পরবর্তীতে হোটেলের ওই ঘরের ভিতরেই তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ আধিকারিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে নানা আলোচনা শুরু হয়েছে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ, কবে মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য তথ্য এখনও স্পষ্ট নয়।

ঘটনাটি নিয়ে পুলিশের তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ্যে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও তথ্য সামনে আসার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *