পাসি সমাজের রাজ্য সভাপতি জয়প্রসাদ পাসি প্রয়াত, শোক

Spread the news

বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : পাসি সমাজের রাজ্য সভাপতি ও কিরণদীপ এনজিও-র প্রতিষ্ঠাতা জয়প্রসাদ পাসি (ছোটু) আর নেই। শনিবার রাত প্রায় ৮-৩০ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর মৃত্যুর খবরে কাশীপুরসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি সমাজসেবামূলক কাজে জড়িত ছিলেন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, তিন পুত্রবধূ, এক কন্যা ও জামাতা, নাতি-নাতনি রেখে গেছেন। তাঁর প্রয়াণে পাসী সমাজ ও কাশীপুর অঞ্চলে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন। এদিকে সমাজসেবী গীতা পাণ্ডে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *