জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা

Spread the news

২০ এপ্রিল : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। সুনামির সতর্কতা জারি করা হয়।  সোমবার স্থানীয় সময় ৪টা ৫৩ মিনিটে দেশটির উত্তরাঞ্চলের সানকিরু উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। এটি সমুদ্রের তলদেশের ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। প্রাথমিক অবস্থায় আবহাওয়া সংস্থা ভূমিকম্পটি ৭ দশমিক ৯ মাত্রার বলে জানিয়েছিল। পরে এটি কমিয়ে ৭ দশমিক ৪ করা হয়।

জাপানি সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, ওই অঞ্চলে অল্প সময়ের মধ্যে ৩ মিটারের বেশি উঁচু সুনামি আঘাত হানতে পারে।

ভূমিকম্পটি এতটাই শক্তিশালী যে এটি কয়েকশ কিলোমিটার দূরে রাজধানী টোকিওতেও অনুভূত হয়েছে। ভূমিকম্পের কারণে সেখানকার ওনাগাওয়া পারমাণবিক প্ল্যান্টে কোনো অস্বাভাবিকতা পরিলক্ষিত হচ্ছে কি না সেটি পরীক্ষা করা হচ্ছে।

দেশটির আবহাওয়া সংস্থা উত্তরাঞ্চলের বিস্তৃত অঞ্চলজুড়ে সুনামির সতর্কতা দিয়েছে। যারমধ্যে বিশেষভাবে হোকাইদো এবং ইওয়াতে জেলার কিছু অংশকে উচ্চ ঝুঁকিপূর্ণ  হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *