Headlines

এসইউসিআই-র জোরদার প্রচার, গণআন্দোলনের পক্ষে জনসমর্থনের আহ্বান

বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচারে নেমেছে এসইউসিআই (কমিউনিস্ট) দল। শনিবার শিলচর, কাটিগড়া, সোনাই ও ধলাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় দলের প্রার্থীদের সমর্থনে একাধিক পথসভা ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। শিলচর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ভবতোষ চক্রবর্তীর সমর্থনে রানিঘাট, মজুমদার বাজার এবং তারাপুর অসমিয়া বস্তিতে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন দলের…

Read More

রামকৃষ্ণনগরে বিজেপির শক্তিপ্রদর্শন, জনসমুদ্রে ভাসল নীতিন নবীনের নির্বাচনী সভা

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে শনিবার বিজেপির বিশাল জনসভা ঘিরে নজিরবিহীন জনসমাগমের সাক্ষী থাকল এলাকা। রামকৃষ্ণনগর ক্রীড়া সংস্থার বিস্তীর্ণ মাঠ কার্যত পরিণত হয় জনসমুদ্রে। সকাল থেকেই দূর-দূরান্ত থেকে মানুষের ঢল, হাতে দলীয় পতাকা ও মুখে স্লোগানে উৎসবের আবহ তৈরি হয় গোটা এলাকায়। জনসভার মূল আকর্ষণ ছিলেন বিজেপি নেতা…

Read More

অসমে তৃতীয়বার ক্ষমতায় ফিরবে এনডিএ, আত্মবিশ্বাসী অরুণাচলের মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : অসমে তৃতীয়বার ক্ষমতায় ফিরবে এনডিএ  আত্মবিশ্বাসের সুরে বললেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। শনিবার নাওবৈচা (এসসি) বিধানসভা কেন্দ্রের অগপ প্রার্থী বসন্ত দাসের সমর্থনে সোনাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, অসমে এনডিএ জোট তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরতে চলেছে। পরে সামাজিক মাধ্যম…

Read More

অসমে ফের ক্ষমতায় বিজেপি, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার দাবি নিতিন নবীনের

বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আত্মবিশ্বাসী সুরে বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন জানিয়েছেন, রাজ্যে নিরঙ্কুশ জয়ের পথে এগোচ্ছে বিজেপি এবং জোট সরকার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় ক্ষমতায় ফিরবে। শনিবার লখিমপুরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিভিন্ন প্রচার সভায় বিপুল জনসমাগমই প্রমাণ করে দিচ্ছে যে জনসমর্থন বিজেপির পক্ষেই…

Read More

গোলাঘাটে জোরদার প্রচার, বিজেপিকে তীব্র আক্রমণ গৌরবের

বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। রাজ্যের প্রতিটি জেলার মতো গোলাঘাট জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রেও রাজনৈতিক দলগুলির মধ্যে জোরদার নির্বাচনী তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। শাসক দল বিজেপির পাশাপাশি বিরোধী দলগুলিও সমানতালে প্রচার চালিয়ে যাচ্ছে। শনিবার দেড়গাঁও বিধানসভা কেন্দ্রের নাহরণিতে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় অংশ নেন বিরোধী জোট কংগ্রেস প্রার্থী সাগরিকা…

Read More

বিহুর আবহে ‘পছোয়া’য় মুখর এনআইটি শিলচর, সংস্কৃতির রঙে মাতলেন শিক্ষার্থীরা

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : বহাগ বিহুর আগমনী সুরে গোটা রাজ্যের মতো উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে এনআইটি শিলচর চত্বরে। এই আবহকে কেন্দ্র করে আয়োজিত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ‘পছোয়া’য় অংশ নিয়ে শিক্ষার্থীরা অসমিয়া ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরলেন। শনিবার এক বৃহৎ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত শিক্ষার্থীরা শোভাযাত্রায়…

Read More

সায়নী-সুস্মিতার ঝড়ে আছিমগঞ্জে জনজোয়ার, দক্ষিণ করিমগঞ্জে পরিবর্তনের ইঙ্গিত

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সমীকরণের ইঙ্গিত মিলল আছিমগঞ্জে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের জনসভায়। পাথারকান্দি বিধানসভার অন্তর্গত এই এলাকায় শুক্রবার সন্ধ্যায় নজিরবিহীন জনসমাগম দেখা যায়, যা রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। নির্ধারিত সময় সন্ধ্যা ৭টা থেকেই সভাস্থল উপচে পড়ে মানুষের ভিড়ে। মাঠ, রাস্তা, গলি এমনকি বাড়ির ছাদেও…

Read More

বরাকের পাশে থাকার বার্তা, বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণে আলকা লাম্বা

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : আসন্ন নির্বাচনের আবহে শিলচর জেলা কংগ্রেস কমিটি (ডিসিসি) কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠক থেকে বরাক উপত্যকার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের সভানেত্রী আলকা লাম্বা। তিনি জানান, কংগ্রেস ক্ষমতায় এলে বরাকের উন্নয়ন, বিভিন্ন সমস্যার সমাধান এবং সাধারণ মানুষের দৈনন্দিন সংকট নিরসনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বৈঠকে…

Read More

গুড ফ্রাইডে উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচি আসাম রাইফেলসের

বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : গুড ফ্রাইডে উপলক্ষে মণিপুরের বিভিন্ন দুর্গম এলাকায় মানবিক সহায়তা কর্মসূচি পরিচালনা করল আসাম রাইফেলসের শ্রীকোণা ব্যাটালিয়নের বিভিন্ন ইউনিট। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষের কল্যাণে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাহিনী। তামেংলং জেলার নিউ কাইফুন্ডাই, নোনেই জেলার নুংবা, বরোবেকরা এবং জিরিবাম এলাকায় গ্রামবাসীদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। নুংবায় এই কর্মসূচি…

Read More

আইএসআই-যোগে জড়িত চার সন্দেহভাজন গ্রেফতার, বড়সড় নাশকতার ছক ভেস্তে দিল এটিএস

৪ এপ্রিল : দিল্লিতে লস্কর জঙ্গি সংগঠনের এক কমান্ডার গ্রেফতারের পর ফের বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। এবার উত্তরপ্রদেশের লখনউ থেকে আইএসআই-এর সঙ্গে যুক্ত চার সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে জানা গেছে, তারা লখনউ রেল স্টেশনের নিকটবর্তী একটি রেল সিগন্যাল বক্স উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল। উত্তরপ্রদেশ এটিএস সূত্রে খবর, ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য…

Read More