ট্রাকের সঙ্গে সংঘর্ষ! তিন শিশু-সহ মৃত ৭

Spread the news

২৩ নভেম্বর : গুজরাটের কচ্ছে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৭ জনের। মৃতদের তালিকায় রয়েছে ৩ শিশু-সহ দুই মহিলা ও দুই পুরুষ। শনিবার রাতে যাত্রীবোঝাই গাড়ি ও বড় গাড়ির সংঘর্ষ বাধে। তাতেই ৭ জনের মৃত্যু হয়েছে। পরিবারটি সেনা পরিবার ছিল বলে জানা গিয়েছে।

মৃতদের মধ্যে রয়েছেন, রিংকি নিতিন গুসাইন (৩৫) ও তাঁর ৪ মাস বয়সি মেয়ে ভামিকা। সৌরভ সিং নেগি (৩০), তাঁর স্ত্রী সবিতা সৌরভ সিং নেগি (৩০) ও তাঁদের ৩ মাস বয়সি মেয়ে সিভিকা; এবং রাজেশ রাওয়াত (৩৫) ও তাঁর মেয়ে রক্ষিতা (৭)। এই পরিবারটি উত্তরপ্রদেশ বাসিন্দা। ওই রাজ্য থেকে গুজরাটের কচ্ছের রণে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে একটি বড় মালবোঝাই গাড়ি ও যাত্রীবাহি চারচাকার সংঘর্ষ লাগে। কচ্ছ পশ্চিম পুলিশ কন্ট্রোল রুমের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই পরিবারটি কচ্ছের রণ ঘুরে ভুজ থেকে ফিরছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *