বরাক তরঙ্গ, ১০ জুলাই : গোলের বন্যায় ভাসিয়ে দিল জিরিবাম এফসি। শুক্রবার সোনাইয়ে বাসারত আলি লস্কর ও সুরুজ আলি বড়ভূইয়া মেমোরিয়াল প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টে লালখালকে ৬-০ গোলে পরাজিত করেছে তারা। জিরিবাম এফসির হয়ে নাসিব খান হ্যাটট্রিক গোল করেন। তিনি ১৯, ৪৭ ও ৫৩ মিনিটে তিনটি গোল করেন। এছাড়া পাওলিংকোল ২৩ ও ৩৬ মিনিটে জোড়া গোল করেন এবং সাকিং ১৮ মিনিটে একটি গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নাসিব খান। তাঁর হাতে পুরস্কার তুলে দেন জসিম উদ্দিন আহমেদ।
এদিনের ম্যাচ পরিচালনা করেন শামিম আহমদ, প্রবীণ বর্মন, আজহার লস্কর এবং আবেদ রসুল। আয়োজকরা জানিয়েছেন, আগামীকাল কোন ম্যাচ অনুষ্ঠিত হবে না।



