বরাক থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

Spread the news

বরাক তরঙ্গ, ২১ জুলাই : বড়খলা এলাকার বরাক নদী থেকে মঙ্গলবার এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা আলতাফ সেতুর নিচে নদীতে মৃতদেহটি ভাসতে দেখে সঙ্গে সঙ্গে ভাঙারপার পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।।এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে এবং কোন পরিস্থিতিতে মৃতদেহটি নদীতে ভেসে এসেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের অগ্রগতির পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
[

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *