বরাক তরঙ্গ, ২৬ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে শুক্রবার ল ডায়েট হাইলাকান্দিতে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়েট হাইলাকান্দির অধ্যক্ষ ইউসুফ আলি, সিনিয়র লেকচারার মিফতাউর রহমান এবং লেকচারার ড. মনসুরুল ইসলাম, ড. বিজয় দাস ও ড. আমাজ লস্কর।
অনুষ্ঠানের শুরুতে অধ্যক্ষ ইউসুফ আলি স্বাগত ভাষণ প্রদান করেন। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তব্য রাখতে গিয়ে ড. মনসুরুল ইসলাম বলেন, মাদকমুক্ত ভারত গঠনের জন্য সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা করেন এবং উপস্থিত সকলকে মাদকমুক্ত সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে মাদকবিরোধী শপথ গ্রহণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।



