বন্যা : মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান বিধায়ক জুবাইর আনামের

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ জুলাই : উজান অসমের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিলেন আলগাপুর–কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুবাইর আনাম। বন্যাদুর্গতদের সহায়তার উদ্দেশ্যে তিনি নিজের এক মাসের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন।

রাজ্যের বিভিন্ন জেলায় চলমান বন্যায় বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতিতে বিধায়কের উদ্যোগকে মানবিক দৃষ্টান্ত হিসেবে স্বাগত জানিয়েছেন বিভিন্ন মহল। পাশাপাশি সমাজের অন্যান্য সক্ষম ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *