শিলচর দুধপাতিল থেকে নিখোঁজ কিশোর, লিঙ্ক রোডের ব্যবসায়ী সন্ধানহীন

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ এপ্রিল : শিলচর পুর নিগম এলাকার দু’টি নিখোঁজের ঘটনা ঘটেছে। এমন ঘটনায় দু’টি পরিবারের লোকরা উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন। সোমবার থেকে শিলচর দুধপাতিল ৫ম খণ্ড এলাকার এক কিশোর ও মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছেন শিলচর লিঙ্ক রোড, ৬-এ লেনের এক ব্যক্তি।

জানা যায়, শিলচর দুধপাতিল পঞ্চম খণ্ড এলাকা থেকে শ্রীত নাথ (১৩) নামে সপ্তম শ্রেণির এক ছাত্র সোমবার দুপুর থেকে নিখোঁজ রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ দিন দুপুরে শ্রীত নাথ বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফিরে আসেনি। এরপর পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করা হলেও কোনও সন্ধান মেলেনি। নিখোঁজ হওয়ার সময় শ্রীত নাথের পরনে ছিল সবুজ রঙের টি-শার্ট ও হাফ প্যান্ট। তার সঙ্গে একটি স্কুল ব্যাগ ছিল এবং সে নীল রঙের একটি সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল বলে জানা গেছে।

পরিবারের পক্ষ থেকে এলাকার সকল বাসিন্দা ও সাধারণ জনগণের কাছে অনুরোধ জানানো হয়েছে, যদি কেউ শ্রীত নাথকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনও তথ্য পেয়ে থাকেন, তবে +91 69012 77071, +91 70029 45275 ও +91 98642 58076 নম্বরগুলোতে যোগাযোগ করার কাতর আর্জি জানিয়েছেন পরিবারের লোকরা।

এ দিকে, শিলচর লিঙ্ক রোড, ৬-এ লেনের বাসিন্দা অনিলচন্দ্র পাল (৪৯) মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছেন। এনিয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেছেন অনিলের পরিবার। এজাহার মতে, গতকাল তিনি ব্যাবসার সূত্রে কালাইনে গিয়েছিলেন এবং এরপর থেকে তার মোবাইলের সুইচ বন্ধ রয়েছে।
যদি কেউ তার সন্ধান পান তাহলে ৯১০১৭৮৫৮১১ করার অনুরোধ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *