সোনাইয়ে জয়ী এমএইচসি ক্লাব হাওয়াইতাং

Spread the news

বরাক তরঙ্গ, ৭ জুলাই : সোনাইয়ে বাসারত আলি লস্কর ও সুরুজ আলি বড়ভূইয়া মেমোরিয়াল প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টে রোমাঞ্চকর লড়াইয়ের পর টাইব্রেকারে রয়্যাল চ্যালেঞ্জার ঝাঞ্ঝারবালিকে ৬–৫ গোলে পরাজিত করে জয় তুলে নিয়েছে এমএইচসি ক্লাব হাওয়াইতাং। নির্ধারিত সময়ে উভয় দলের খেলা ২–২ গোলে সমতায় শেষ হয়।

এমএইচসি ক্লাব হাওয়াইতাংয়ের হয়ে রাহুলা ম্যাচের ৩য় ও ৩৬তম মিনিটে দুটি গোল করেন। অপরদিকে রয়্যাল চ্যালেঞ্জার ঝাঞ্ঝারবালির হয়ে ৮ মিনিটে পারভাজ এবং ১১ মিনিটে আয়বর একটি করে গোল করে দলকে সমতায় ফেরান। নির্ধারিত সময়ে ম্যাচের নিষ্পত্তি না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুর লড়াইয়ে ৬–৫ ব্যবধানে জয় নিশ্চিত করে এমএইচসি ক্লাব হাওয়াইতাং।

দুই গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এমএইচসি ক্লাব হাওয়াইতাংয়ের রাহুলাকে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। তাঁর হাতে পুরস্কার তুলে দেন মীর মুক্তাদির লস্কর।

ম্যাচ পরিচালনা করেন হোসেন আহমদ বড়ভূইয়া, আবুল হাসান লস্কর, রাকিব লস্কর এবং আবুল লস্কর। আয়োজক কমিটি জানিয়েছে, আগামীকাল কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *