ভূপেন হাজরিকার জন্মশতবর্ষের সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ হিমন্ত বিশ্ব শর্মার

Spread the news

২২ নভেম্বর : ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান আগামী ২৯ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। তিনি সাদরে সেই আমন্ত্রণ গ্রহণ করে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালে ড. ভূপেন হাজরিকাকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্নে ভূষিত করার মধ্য দিয়ে তাঁর প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও ব্রহ্মপুত্রের ওপর নির্মিত সেতুর নামকরণ ভূপেন হাজরিকার নামে করা এবং গুয়াহাটিতে তাঁর জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ ১০০ টাকার স্মারক মুদ্রা প্রকাশের মধ্য দিয়ে সুধাকণ্ঠের প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে।

অসমের ইতিহাস, সংস্কৃতি ও জাতীয় জীবনে অবদান রাখা লাচিত বরফুকন থেকে শুরু করে ড. ভূপেন হাজরিকার মতো মহান ব্যক্তিত্বদের অবদান আজ দেশজুড়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। তাঁদের জীবন, কর্ম ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি জাতীয় স্তরে তাঁদের অবদান উদযাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।

২৯ নভেম্বর দিল্লিতে আয়োজিত জন্মশতবর্ষের সমাপ্তি অনুষ্ঠান সেই শ্রদ্ধা ও স্মরণ উদযাপনেরই এক বিশেষ পর্ব হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *